• সমগ্র বাংলা

বিচারের দাবিতে পঞ্চগড়ে শিবিরের গণমিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: ফ্যাসিস্ট সরকারের গুম, খুন দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে পঞ্চগড়ে শিবিরের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা শহরের ডোকরো পাড়া এমআর কলেজ রোড থেকে গণমিছিলটি বের করা হয়। মিছিলটি পঞ্চগড়-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত গণ মিছিলে জেলা ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সোহেল রানা, পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের সভাপতি জুলফিকার রহমান, সেক্রেটারি রাশেদ ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo