• সমগ্র বাংলা

পাবনায় পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়েছেন নেতাকর্মীরা। এঘটনায় ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে এই ঘটনা ঘটে।

আব্দুল ওহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র। তিনি গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামি।

স্থানীয় ও পুলিশ জানায়, বিকেলে আব্দুল ওহাবের বাড়ি সংলগ্ন মথুরাপুর স্কুলের মসজিদের নামাজ শেষে বের হলে সুজানগর থানার পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে গাড়িতে উঠায়। এসময় গাড়িটি ঘিরে ধরেন বেশ কয়েকজন লোকজন। তারা পুলিশকে আব্দুল ওহাবকে ছেড়ে দিতে বলেন কিন্তু তাতে পুলিশ রাজি না হলে কয়েকশ লোক জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাকে গাড়ি থেকে জোর করে ছিনিয়ে নেয়। এসময় ধস্তাধস্তিতে টিমে অংশ নেয়া ৮ জন পুলিশ সদস্য আহত হোন।

বিষয়টি নিশ্চিত করে পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, ‘আব্দুল ওহাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মথুরাপুর স্কুল থেকে গ্রেফতার করা হয়। কিন্তু কয়েক শতাধিক লোকজন তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে। তাকে পুনরায় ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।

এবিষয়ে অভিযুক্ত সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়ায় যায়।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo