• সমগ্র বাংলা

নড়াইলে ট্রাক চাপায় প্রাণ গেল যুবকের

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল চালক হাসিব মোল্যা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার মাধবপাশা গ্রামের সাব্বির মোল্যার ছেলে।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কালিয়া-নড়াইল সড়কের আমতলা এলাকার ফুলদাহ মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে হাসিব মোল্যা মোটরসাইকেল যোগে কালিয়া থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে কালিয়া-নড়াইল সড়কের আমতলা এলাকার ফুলদাহ মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক হাসিব মোল্যা ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী ট্রাক রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশেদুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে তবে এর চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

  • company_logo