• সমগ্র বাংলা

নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. খাসরু আলম সাগর (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কলোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধার দিকে খুলনায় নেয়ার পথে তিনি মারা যান। 

নিহত যুবক উপজেলার মাছিমদিয়া এলাকার জাকার এর ছেলে। তিনি পেশায় পশু চিকিৎসক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নড়াইল-গোবরা-ফুলতলা সড়কে মোটরসাইকেল চালক খাসরু আলম সাগর নামে ওই যুবককে একটি ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এরপর তাকে খুলনা মেডিকেলে নেয়ার পথে সন্ধার দিকে অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম  বলেন, এমন ঘটনা আমার জানা নেই, আমাকে কেউ অবহিত করেনি। যদি নিহতের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ দেয় আমরা আইনি ব্যবস্থা নেবো।

মন্তব্য (০)





image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

  • company_logo