• সমগ্র বাংলা

সাতকানিয়ায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো পিঠা উৎসব

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। উপজেলা প্রশাসনের আয়োজনে এই উৎসবের উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.কে এম আবদুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দেব নাথ সহ-উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি সহ অনেকেই। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলা মাঠ প্রাঙ্গনে পিঠা উৎসবে ২০ স্টলে সাতকানিয়ার বিভিন্ন উদ্যোক্তরা এতে অংশগ্রহণ করেন। সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলে এই পিঠা উৎসব। এই উৎসবে রয়েছে চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, কাঠাল পিঠা, খোলা জালি পিঠা, জামাইবরণ পিঠা, গোলাপফুল, তালের কলাপাতা, হাসের চপ, সাঁঝ পিঠা, শিম ফুল, বিনি চাউলের পিঠা, মুঠি পিঠা, ভাপাপিঠা, তারা পিঠা, গ্রাম-বাংলা পিঠা, ঝিঙা পিঠা, সেমাই পিঠা। এছাড়াও পিঠা উৎসবে চটপটি ফুসকা ও নানা স্বাদের নানা নামের গ্রামীন সব পিঠার আয়োজন রাখা হয়েছে।

 

মন্তব্য (০)





image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

  • company_logo