• সমগ্র বাংলা

রাণীনগরে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে বিএনপির আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে গণ সচেতনতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু।

ভান্ডারা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভান্ডারা গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক স্বপন প্রামানিক। কালীগ্রাম ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে রাণীনগর থানা বিএনপির সাবেক সভাপতি আল ফারুক জেমস, সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক কে,এম জাকির হোসেন, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আ্যাড: আব্দুল খালেক, সম্পাদক ছোলাইমান আলী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এমদাদুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সদস্য আনোয়ার হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, যুগ্ন আহ্বায়ক নওশাদ হোসেন,উপজেলা শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন টনি ও উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মতিনসহ বিএনপি ও সহযোগি অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

  • company_logo