প্রতীকী ছবি
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে উপজেলার উচাখিলা ইউনিয়নের আমোদপুর গ্রামে। নিহত শিক্ষার্থীর নাম অন্তরা (১৬), সে ঢাকার তেজগাঁও মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। নিহত শিক্ষার্থী আমোদপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্তরা তার বাবা মায়ের সাথে ঢাকা তেজগাঁওয়ে বসবাস করত। গত ৫ জানুয়ারী তার বাবা বাড়িতে পাঠায়। বাড়িতে এসে একটি কক্ষে একাই ছিল এবং সবার অগোচরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনা, এটি একটি মর্মান্তিক ঘটনা। আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। তবে নিহতের বড় ভাই শান্ত ভুঁইয়া জানান, সে কিছুদিন ধরে মানসিক চাপ অনুভব করছিল।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে, মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...
বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...
পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

মন্তব্য (০)