প্রতীকী ছবি
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তামিম মোল্যা (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের তুলরামপুর ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ওসি জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তামিম মোল্যা উপজেলার তুলরামপুর ইউনিয়নের চাচড়া গ্রামের দাউদ মোল্যার ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকুরি করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তামিম মোল্যা নামে ওই যুবক ঢাকায় একটি কোম্পানিতে চাকুরি করতেন। শনিবার রাতে ঢাকায় নিজ কর্মস্থল থেকে তার গ্রামের বাড়ি নড়াইলের তুলরামপুর ইউনিয়নের চাচড়াতে মোটরসাইকেল যোগে ফিরছিলেন তিনি। প্রতিমধ্যে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের তুলরামপুর ব্রিজে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিং এর সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...
পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে...

মন্তব্য (০)