• সমগ্র বাংলা

ফরিদপুরে কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার চিকিৎসকের বাড়ি থেকে

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামে এক চিকিৎসকের বাড়ির কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওহাব মাতুব্বরের বাড়ি পার্শ্ববর্তী তুজারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল জানান, নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামের বাসিন্দা চিকিৎসক জালাল উদ্দিন অনেক দিন আগে মারা গেছেন। তার স্ত্রী ও তিন মেয়ে ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়ি দেখাশোনার জন্য কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন ওহাব মাতুব্বর। মাঝেমধ্যে ওই চিকিৎসকের স্ত্রী ও মেয়েরা বাড়িতে বেড়াতে আসেন।

তিনি আরও জানান, বাড়িটি দেখাশোনার দায়িত্বে ছিলেন ওহাব মাতুব্বর। বুধবার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাড়ির দ্বিতীয় তলার ছাদে ওঠার দরজার পাশ থেকে ওহাব মাতুব্বরের মরদেহ উদ্ধার করা হয়।

মো. আসিফ ইকবাল আরো জানান, সিআইডির একটি দলও ঘটনাস্থলে রয়েছে। কী কারণে হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। 

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৪ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে...

  • company_logo