• সমগ্র বাংলা

দোহারে এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে মারজান (২৮) নামের এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত মারজন উপজেলার খালপাড় বউ বাজার গ্রামের আব্দুস সোবহান বেপারীর বড় মেয়ে। মঙ্গলবার (৭জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মারজান মাঝে মধ্যেই নিজেই রাগে ক্ষোভে নিজের হাত নিজেই কাটতো। মাঝে মাঝে আত্নহত্যা করবে বলেও চেচামেচি করতো। মঙ্গলবার দুপুরে মারজান তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে তার মা লাইলি বেগম দরজা খুলতে বললেও মারজানের কোন উত্তর না পেয়ে স্থানীয়দের ডাকলে দরজা ভেঙ্গে মারজানকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারজানকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহত মারজানের পিতা আব্দুস সোবহান বলেন, আমার মেয়ে মাঝে মাঝেই আত্নহত্যা করবে বলে চেচামেচি করতো। আমার মেয়ে নিজেই আত্নহত্যা করেছে। কারো প্রতি আমাদের কোন অভিযোগ নেই।

এ ব্যাপারে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৪ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে...

  • company_logo