• সমগ্র বাংলা

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন জয়দেবপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে ঘটে এ ঘটনা।

জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার ইয়াসবা আক্তার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ গামী ট্রেন জয়দেবপুর স্টেশন থেকে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার পরপরই রেল ক্রসিং পার হওয়ার আগেই ট্রেনের ইঞ্জিনের পেছনের দুটি চাকা লাইনচ্যুত হয়। গতি কম থাকায় অন্য কোনো বগি লাইনচ্যুত হয়নি।

তিনি আরও জানান, ট্রেন লাইনচ্যুতির ফলে তিন এবং চার নম্বর লাইনটি বন্ধ রয়েছে। তবে এক ও দুই নম্বর লাইন সচল থাকায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না।

লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের জন্য ঢাকায় রিলিফ ট্রেন আসার জন্য সংবাদ দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৪ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে...

  • company_logo