প্রতীকী ছবি
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে অজ্ঞাত দুষ্কৃতকারীর ইয়ার গানের গুলিতে ২জন আহত হয়েছেন।
রবিবার (০৫ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বার্ষিক ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মাহফিলের মঞ্চে উঠার সময় অজ্ঞাত দুষ্কৃতকারীর ইয়ার গানের গুলিতে মাদ্রাসার পরিচালক মুফতি আল আমিন সাদী (৩৮) এবং আগত বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া (১৯) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত না হওয়ায় চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন। এ ঘটনার পর মাহফিলটি বাতিল হয়ে যায়।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...
পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে...

মন্তব্য (০)