ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ "নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২ জানুয়ারি) পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুরুতে একটি র্যালী বের হয়ে উপজেলা চত্বর পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, বক্তব্য দেন পাবনা ৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ।
এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে গ্রামীণ রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

মন্তব্য (০)