• সমগ্র বাংলা

রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসক পাবনায় উদ্ধার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে এক নারী চিকিৎসক অপহরণের একদিন পর পাবনা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় জড়িত তিনজন আসামিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে পাবনা শহর থেকে র‌্যাব ১২ এর একটি ফোর্স তাকে উদ্ধার করে। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে আটক করা হয়। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকা থেকে ওই চিকিৎসককে অপহরণ করা হয়।

অপহৃত চিকিৎসক (২৬) রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেছেন। তার বাবা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি পরিবার নিয়ে নগরের চন্দ্রিমা আবাসিক এলাকায় থাকেন। সোমবার ভোরে এই বাসা থেকেই বাবা-মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়। ওই চিকিৎসকের বাবাকে পথে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ফেলে রাখে অপহরণকারীরা। 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহীর বাসা থেকে অপহৃত ওই নারী চিকিৎসককে পাবনা শহর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজন আসামিকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে। এখনই বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। আগামীকাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য (০)





image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৪ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে...

image

রাণীনগরে রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণ, চরম ভোগা...

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে গ্রামীণ রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্...

image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

  • company_logo