ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ থার্টি ফাস্ট উপলক্ষ্যে নড়াইল সদরের যুব সমাজের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়।
৩১.১২.২০২৪ তারিখ রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকা হতে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কাজী এহসানুল কবীর, পুলিশ সুপার নড়াইল।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তালওয়াত এবং ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর সন্ধ্যা ৭.০০ টা হতে নড়াইলের স্থানীয় ২ টি এবং যশোরের ১ টি দলের অংশগহণে ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়।
এই বিষয়ে প্রধান অতিথি জনাব কাজী এহসানুল কবীর বলেন এমন ব্যতিক্রমী আয়োজনে উপস্থিত হতে পেরে আমার অনেক ভালো লাগছে। এমন আয়োজন সব সময় প্রয়োজন।
অনুষ্ঠানের বিষয়ে আগত দর্শকেরা জানান এমন ব্যতিক্রমী উদ্যোগ দেখে আমরা খুবই খুশি। প্রতি বছর এই দিনে এই মাঠে গান বাজনা হতো কিন্তু এবার ইসলামী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এলাকাবাসী বলেন ইসলামী অনুষ্ঠানে এসে আমরা ইসলাম সম্পর্কে আরো বেশি অবগত হয়েছি।
অনুষ্ঠানের আয়োজকেরা জানান প্রতিবছর আমরা দেখি গান বাজনা হতে দেখি কিন্তু আমরা এবার ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি তার প্রতিফলন হিসেবে আজকের এই ইসলামী সঙ্গীত সন্ধ্যার এবং পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়েছে। এখন থেকে প্রতিবছর এই ইসলামী সন্ধ্যার আয়োজন করা হবে।
অনুষ্ঠানে সমাপনী পর্যায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।
পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে গ্রামীণ রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

মন্তব্য (০)