প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ মহা সড়কে হেলেদুলে ( ডাকিং) বাইক চালানোর সময় দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের সাথে ধাক্কায় ২ আরোহী নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ৮ টার দিকে দুর্ঘটনার শিকার হয়েছে তারা। ঘাতক ট্রাক হেফাজতে নিয়েছে স্হানীয় থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর পঞ্চগড় মহা সড়কের বীরগঞ্জের কবিরাজহাট এলাকায় গ্রামীণ ব্যাংকের কাছে দুর্ঘটনার শিকার হয়েছে মোটর সাইকেল আরোহিরা। এসময় মহা সড়কে হেলেদুলে (ডাকিং) মোটর সাইকেল চালাচ্ছিল চালক। কিন্তু নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের সাথে ধাক্কায় ছিটকে পড়ে দুই আরোহি নিহত হয়েছে।
হাইওয়ে থানার ইনচার্জ ওমর ফারুক জানিয়েছেন, নিহত ২ জনের বাড়ী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়।
নিহত ২ জনের মধ্যে দুর্ঘটনাস্হলে নিহত মাধব রায় (১৯) চিরিরবন্দরের মাশালপুর গ্রামের কৌশিক রায়ে ছেলে এবং উপজেলা স্বাস্হ্য কেন্দ্র মারা যাওয়া দীপু রায় (২২) একই উপজেলার নানীয়াতিকর গ্রামের মাধব রায়ের ছেলে।
বীরগঞ্জ থানার ইনচার্জ আব্দুল গফুর জানান, ঠাকুরগাঁওয়ের নারগুন গ্রামে খেজুরের রস খেয়ে ফিরে আসার সময় দিনাজপুরের বীরগঞ্জের কবিরাজহাট এলাকায় ট্রাকের সাথে ধাক্কায় দুর্ঘটনা স্হলে একজন নিহত এবং উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে নেওয়ার পর আরেকজন প্রাণ হারিয়েছে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। ঘাতক ট্রাক হেফাজতে নিয়েছেন তারা। তবে চালকসহ হেলপার পালিয়ে গেছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)