ছবিঃ সিএনআই
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ভারতীয় আগ্রাসন, অপপ্রচার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে মাদারীপুরের শিবচরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে শিবচরের সর্বস্তরের জনগণের আয়োজনে উপজেলার পৌর মার্কেট দক্ষিণ পাশে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাজী শরীয়তউল্লাহ (র.) এর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি পীরজাদা হানজালার সভাপতিত্বে সমাবেশে অংশ নেয় হাজারো ধর্মপ্রাণ মুসলমানরা। এ সময় উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা সারোয়ার হোসেন।
সমাবেশে বক্তারা বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মিথ্যাচার, আগ্রাসন, ত্রিপুরায় বাংলাদেশ দূতাবাসে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও ইসকন কর্তৃক চট্টগ্রামে আইনজীবী হত্যার তীব্র নিন্দা জানান।
বক্তারা বলেন, যে ভারতে সংখ্যালঘু মুসলিমরা নিরাপদ নয়, যে দেশে মসজিদ, মাদ্রাসা নিরাপদ নয়, সেই ভারত যেন আমাদের সংখ্যালঘু নিরাপত্তার শিক্ষা না দেয়। আগে নিজের দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিন। ভারত ইসকনের মাধ্যমে বাংলাদেশ অশান্ত করতে চায়। তাই শিঘ্রই ইসকন নিষিদ্ধ করতে হবে। ভারতে আমাদের দূতাবাসে হামলা করা হয়েছে, পতাকা পোড়ানো হয়েছে। এর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।
পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)