ছবিঃ সিএনআই
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘ ২৭ বছর পর কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ দ্বি-বার্ষিক সম্মেলন হয়েছিল ১৯৯৭ সালে। তাই এ সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
রবিবার দুপুরে জেলা শহরের কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ দ্বি-বার্ষিক সম্মেলন। কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইসরাইল মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহা সচিব হাবিব-উন নবী খান সোহেল। সম্মেলনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল হোসাইন, জালাল মোহাম্মদ গাউস, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনসহ কিশোরগঞ্জ জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ । সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
পরে ২য় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে খালেদ সাইফুল্লাহ সোহেলকে সভাপতি ও মোঃ ইসরাইল মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচন করে একটি নতুন কমিটি গঠন করে।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)