ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : অবৈধভাবে ভারতে প্রবেশ করে মংলা সুন্দরবন দুবলার চর এলাকায় নদীতে মাছ ধরার সময় ভারতের সুন্দরবন কোস্টগার্ড কর্তৃক আটক ৬ বাংলাদেশী জেলেকে দীর্ঘ ১বছর পর বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। শনিবার সন্ধ্যায় তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা বলেন, গত ২৩ ডিসেম্বর ২০২৩ সালে আমরা আটক হওয়ার পর কোস্টগার্ড
কোলকাতার দমদম থানা পুলিশের নিকট হস্তান্তর করলে দমদম সেন্ট্রাল কারাগারে ১ বছর সাজা ভোগ শেষে আজ দেশে ফেরত দেন।
তারা হলো, রাজু সরদার (৩১), ইসরাত খান (৪৮), মোহাম্মদ আলী শেখ (২১), ইলিয়াস শেখ (৫১), বাবুল রশিদ (৪১), শেখ রাসেল (৩৬)।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া জানান, ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ৬জন বাংলাদেশীকে হস্তান্তর করেছে ।ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)