• সমগ্র বাংলা

সোনারগাঁয়ের মেঘনা নদীতে অবৈধ ঝোপ উচ্ছেদে অভিযান,২০ লক্ষ টাকার জাল কর্তন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ ঝোপ বা কাঠা ফিসারী উচ্ছেদে মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।

রোববার দুপুরে সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযান পরিচালনা করে তিনটি ঝোপের বাঁশ ও জাল কেটে ফেলা হয় যার আর্থিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। আরো দুটি ঝোপের বাঁশ কেটে ও কচুরিপানা সরিয়ে দেয়া হয়। উল্লেখ্য যে, মেঘনা নদীতে অবৈধ ঝোঁপ দেওয়ার ফলে মেঘনা নদীতে দেশীয় মাছের বংশবৃদ্ধি ও উৎপাদন কমে যাচ্ছে এবং এই ঝোপের মাধ্যমে দেশীয় প্রজাতির সকল মা মাছ ও অন্যান্য ছোট মাছ ধরে ফেলা হয়।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মনজুরুল মোর্শেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, অফিসার ইনচার্জ নৌ পুলিশ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ।

বৈদ্যের বাজার ও বারদী ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের কাছে সময় চেয়েছেন মেঘনা নদীতে বিদ্যমান সকল অবৈধ ঝোপ বা কাঁটা ফিসারি সরিয়ে ফেলার জন্য।সে প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সাত দিনের সময় দিয়েছেন।এ সাত দিন এর মধ্যে অবৈধ ঝোপ সরিয়ে ফেলা না হলে পরবর্তীতে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এবং পরবর্তীতে নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo