• সমগ্র বাংলা

জাপান গার্ডেন সিটির অধিবাসীদের উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ ২৯ নভেম্বর(শুক্রবার) বাদ জুমা রাজধানীর আদাবর থানার জাপান গার্ডেন সিটির অধিবাসীরা অতি সম্প্রতি কুকুর নিয়ে ঘটে যাওয়া অস্থিতিশীলতার প্রতিবাদে একটি মানবন্ধন করে।

জা.গা.সিটির প্রায় এক হাজার নারী,শিশু,পুরুষ উক্ত মানববন্ধনে বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড-ব্যানার নিয়ে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের পক্ষে একটি প্রেস রিলিজ পড়ে শোনানো হয় এবং কুকুরের কামড়ে-আক্রমণে আহত অনেক মানুষ সেখানে তাদের ভয়ার্ত অভিজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা জানান যে, গত ৩-৪ বছর যাবত তাদের সাথে বসবাসকারী ৬-৭ টি পরিবার উদ্দেশ্য প্রণোদিতভাবে বাহিরের রাস্তার কুকুর খাবারের লোভ দেখিয়ে তাদের আবদ্ধ আবাসিক এলাকাতে প্রবেশ করাতে থাকায় কুকুরের সংখ্যা ৭০-৮০টি ছাড়িয়ে গেলে কুকুরের আক্রমণের ঘটনা নিয়মিতভাবে ঘটতে থাকে।

গত ১-২ বছরে এরকম প্রায় অর্ধশতাধিক কুকুর দ্বারা আহত হওয়ার ঘটনা ঘটে যার মধ্যে ৪৭টি ঘটনা লিপিবদ্ধ আছে। অবস্থা নিয়ন্ত্রণের বাহিরে যেতে থাকায় তারা সিটি কর্পোরেশনের সহায়তায় মাত্রারিক্ত কুকুর অপসারণ করতে চাইলে ঐ ৬-৭টি পরিবারের সংঘবদ্ধ চক্র কুকুরগুলোকে তাদের পালিত কুকুর বলে নানাভাবে বাধাগ্রস্থ করায় কুকুর অপসারণ সম্ভব হয়নি।

\"\"

গত ২০-২১ নভেম্বরের মধ্যে ৫-৬টি কুকুর অসুস্থ হয়ে মারা গেলে তাজরুবা হক তানিশার নেতৃত্বে সংঘবদ্ধ চক্র ‘খাবারে বিষ প্রয়োগে কুকুর মারা হয়েছে’ অভিযোগ তুলে প্রায় ৩০০ বহিরাগত মানুষ নিয়ে রাত ৩টা পর্যন্ত অধিবাসীদের হামলা-হেনস্তা করে এবং পরবর্তী দিনগুলোতেও এসে বিভিন্ন সময়ে হামলা-হয়রানি করতে থাকে। ফ্ল্যাট মালিক সমিতির সেক্রেটারী সহ যারাই এই ভিত্তিহীন সম্পূর্ণ মিথ্যা অভিযোগের প্রতিবাদ করেছে তাদের নাম-ঠিকানা-ছবি সোশাল মিডিয়াতে ছড়িয়ে উসকানি, হয়রানি এমনকি প্রাণনাশের হুমকি দিচ্ছে।

অধিবাসীরা আরো জানান, চক্রটির গোয়ার্তুমি ও কুকুরের কামড়ের ভয়ে গত ২ বছর ধরে তারা কেউই খাবার দেন না, শুধু তানিশার নেতৃত্বে ঐ চক্রটি খাবার দেয়। তাই কোন রকম তথ্য-প্রমাণ ছাড়া অধিবাসীদের বিরুদ্ধে খাবারে বিষ প্রয়োগের অভিযোগ সম্পূর্ণ পরিকল্পিত ষড়যন্ত্রমূলক। অধিবাসীরা ও ফ্ল্যাট মালিক সমিতি নিজেরাও ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করেছে এবং থানা-পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করছে। কিন্তু দেশবাসীর কাছে তাদেরকে ‘সোশাল মিডিয়া ট্রায়াল’ এর নামে বিনা দোষে, বিনা প্রমাণে যেভাবে ঢালাওভাবে কুকুর হত্যাকারী হিসাবে চিহ্নিত করা হচ্ছে এবং এবং হয়রানি-অপদস্থ ও হুমকি-ধামকি দেওয়া হচ্ছে, এলাকার শান্তি-নিরাপত্তা ধ্বংস করা হচ্ছে তার প্রতিবাদে, মানুষকে সত্য ঘটনা জানানোর স্বার্থে তারা এই মানবনদ্ধন করেছেন। স্বার্থান্বেষী চক্রের হামলা-হয়রানি হতে তাদের নিরাপত্তার জন্য তারা আইনের সহায়তা ও আশ্রয় কামনা করেন।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo