ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: পিলখানায় সেনা হত্যাযজ্ঞের ঘটনায় কারাবন্দী সাড়ে ৮ শত বিডিআর সদস্যদের আগামীকাল নভেম্বর বৃহস্পতিবার উচ্চ আদালতের শুনানিতে মুক্তির আদেশ এবং চাকুরিচ্যুতদের চাকুরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ বুধবার দিনাজপুরে স্বপরিবারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তৎকালিন বিডিআর সদস্যসহ পরিবারের স্বজনরা।
বিডিআর কল্যান পরিষদের ডাকে দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপি কর্মসূচি পালন করেছে তারা।
এসময় বক্তব্য দেন কল্যান পরিষদের জেলা সমন্বয়ক হাসিনুর রহমান, সাবেক সহকারি উপ পরিচালক আলী আকবর, মনিরুজ্জামান, কামরুজ্জামান এবং পরিবারের সদস্যসহ অন্যান্যরা।
বক্তারা বলেন,২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারী পিলখানায় বিডিআর বিদ্রোহ ঘটেনি। যে হত্যাযজ্ঞ ঘটানো হয়েছে তার সুষ্ঠু তদন্ত দাবি করছেন তারা। প্রহসনের বিচারে কারাবন্ধী করে রাখা সাড়ে ৮ শত বিডিআর সদস্যের মুক্তিসহ হত্যাকান্ডে জড়িতদের শাস্তি দাবি জানিয়েছেন বক্তারা। পাশাপাশি ছাটাই সমস্ত বিডিআর সদস্যকে চাকুরিতে পুর্নঃবহাল করতে অন্তবর্তীকালিন সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)