• সমগ্র বাংলা

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দুর্ঘটনায় চাটমোহরের দুইজন নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ বনপাড়া হাটিকুমরুল হাইওয়ে সড়কের ১০ নম্বর সেতু এলাকায় ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাবনার চাটমোহরের দুজনে নিহত  হয়েছেন। 

নিহতেরা হলেন, চাটমোহর  উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত জাবেদ আলী ফকিরের ছেলে মোতালেব হোসেন (৪২) ও বাঘলবাড়ি গ্রামের মৃত জয়ান প্রামানিকের ছেলে আলম হোসেন ( ৫০)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে বনপাড়া হাটিকুমরুল হাইওয়ে সড়কের ১০ নম্বর সেতু এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

নিহত মোতালেব হোসেন এর চাচা ফজলুর রহমান বলেন, সকালে তারা দুজনে বাড়ি থেকে বের হয়ে চাটমোহর উপজেলায় কাজের উদ্দেশ্য রওনা হয়। কাজ শেষে তারা নাটোরের গুরুদাসপুর এলাকার মধ্যে দিয়ে হান্ডিয়াল নিজ বাড়ির উদ্দেশ্য রওনা হন। পথিমধ্যে ঢাকা রাজশাহী হাইওয়ে সড়কের গুরুদাসপুর এলাকার ১০ নম্বর সেতু এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা মোতালেব হোসেন ও আলম হোসেন ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার হোসেন বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দুটি তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo