• সমগ্র বাংলা

কুড়িগ্রামে চার ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে চারটি ইউনিয়ন নিয়ে মন্ডলের হাট নামে একটি নতুন উপজেলা স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উলিপুর উপজেলার মন্ডলের হাট বাজারে এ মানববন্ধনের আয়োজন করে ছাত্র শিক্ষক সহ স্থানীয় বাসিন্দারা। এতে চারটি ইউনিয়নের শিক্ষার্থী ও কৃষক শ্রমিক সহ সর্বস্তরের জনগন অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, হাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বাতেন, বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের, বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির প্রতিষ্ঠাতা ভুপতি ভুষন বর্মা, মুকুল মিয়া,অবসরপ্রাপ্ত শিক্ষক সেকেন্দার আলী, ছাত্র ছাত্রীসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত উলিপুর উপজেলার বুড়াবুড়ি, হাতিয়া, বেগমগন্জ ও সাহেবের আলগা ইউনিয়ন ব্রহ্মপুত্র ও ধরলা নদী বেষ্টিত। ২০৭ বর্গ কিলোমিটার আয়োতনের এই চারটি ইউনিয়নের চুয়াল্লিশটি চরের মানুষসহ দুই লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। এসব মানুষ যোগাযোগ ব্যবস্থা ও দুরত্বের কারনে উলিপুর উপজেলা প্রশাসন থেকে সকল সুবিধা নিতে পারেনা। ফলে জীবন যাত্রার মান উন্নয়নে কর্মসংস্থান,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ মৌলিক অধিকার সমূহ নিশ্চিতকরনে চারটি ইউনিয়ন নিয়ে মন্ডল হাট নামে একটি নতুন উপজেলা বাস্তবায়নের দাবি জানান বক্তারা। এ সময় তারা আরো বলেন আমরা ১৯৯৮ সাল থেকে নতুন উপজেলা /প্রশাসনিক থানা স্থাপনের দাবি জানিয়ে আসছি। এ বিষয়ে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের স-ুদৃষ্টি কামনা করেন।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo