• সমগ্র বাংলা

বিরামপুরে ধান ক্ষেতে আদিবাসী নারীর রক্তাক্ত লাশ উদ্ধার 

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে  ধানখেত থেকে আদিবাসী নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার কাটলা ইউনিয়নের ময়নার মোড় এলাকায় তার লাশ পড়ে থাকতে পান স্হানীয়রা। তাকে হত্যা করা হয়েছে। 

হত্যার শিকার নারীর বৃষনি পাহান (৫৫)। বিরামপুরের কাটলা ইউনিয়নের বেনুপুর গ্রামের মুড়াপাড়ার মৃত সাধন পাহানের মেয়ে। পেশায় সে শ্রমিক।

স্হানীয়রা জানায়, ২৫ বছর আগে স্বামীর সাথে ছাড়াছাড়ির পর দিন মুজুরি করে জীবিকা নির্বাহ করতো বৃষনি পাহান। কাজের সন্ধ্যানে  শুক্রবার সকালে পাশের দামারপাড়া গ্রামে এক ব্যক্তির ধান কাটার কাজে গিয়ে নিখোজ হয় বৃষনি পাহান। বাড়ী থেকে তিন কিলোমিটার দূরে কাটলা এলাকার ধানখেতে তার রক্তাক্ত লাশ পড়েছিল। 
বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মঞ্জরুল ইসলাম জানান, বৃষনি পাহানের মুখে ঘুষি মারার মত আঘাতের চিহ্ন দেখা গেছে।  হত্যার কারন জানতে ঘটনাস্হলে তদন্ত চালাচ্ছেন তারা।  সুরতহাল রিপোর্টে ধর্ষনের কোন আলামত চোখে পড়েনি।

মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক শরিফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে হত্যাকান্ডের কারন এবং জড়িতদের সম্পর্কে সন্ধ্যা ৬টা পর্যন্ত কিছুই জানতে পারেননি তারা। দিনাজপুরের মেডিকেল কলেজের মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo