• সমগ্র বাংলা

গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকেরা বেতন পেয়েছেন, অবরোধ প্রত্যাহার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুররে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো কারখানার শ্রমিকরা টানা ছয় দিন আন্দোলন করার পর অবশেষে বেতন পেয়েছেন শ্রমিকরা। বেতন পেয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত অবরোধ প্রত্যাহার করেন তারা। এছাড়াও জিরানী এলাকার হা–মীম গ্রুপের দ্যাটস ইট নিট লিমিটেড শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় তারাও দুপুরের দিকে সড়ক ছেড়ে দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বেতন পান বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। অক্টোবরের বেতনের দাবিতে ষষ্ঠ দিনের মতো গাজীপুরের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আন্দোলনকারী শ্রমিকেরা গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় অবস্থান নেন।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুরের সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ৪০ হাজার শ্রমিকের অক্টোবরের বেতন বাকি আছে। বেতনের দাবিতে গত শনিবার থেকে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শ্রমিকদের মুঠোফোনে বেতনের টাকা পাঠায় কর্তৃপক্ষ।

বেতনের টাকা পেয়ে রাত পৌনে আটটার দিকে শ্রমিকেরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেন। এরপর চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। এদিকে ১২ দফা দাবিতে জিরানী এলাকার নিট লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন।

তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কারখানার মালিকপক্ষ, শ্রমিক, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কারখানার ভেতরে দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠক করেন। বৈঠকে শ্রমিকদের সব দাবি মেনে নিলে তারাও দুপুরের পর সড়ক থেকে সরে যান। গাজীপুর শিল্পাঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, সন্ধ্যার পর থেকে শ্রমিকদের বেতন দেওয়া শুরু হয়। বেতন পাওয়ার পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo