• সমগ্র বাংলা

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের জারুল চত্বরে পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান।

অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। এ সময় প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আখতার আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও লেখক নাহিদ হাসান নলেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার, কুড়িগ্রাম টিআইবি ও সনাক'র সভাপতি সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন। পরে কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo