ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ কোটা বিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারিদের উপর সহিংস সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গনহারে জামিন দেওয়ার প্রতিবাদে এবং জড়িত বিচারকদের দ্রুত প্রত্যাহারের দাবিতে দিনাজপুরে আদালত চত্তরে পৃথক ভাবে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে দুইটি সংগঠন। ৩ দফা দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে প্রথমে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী আন্দোলনকারি শিক্ষার্থীরা।
গণহারে জামিন দেওয়ায় আগে ছাত্রলীগের সাথে জড়িত থাকা দু'জন জুডিয়াল ম্যাজিষ্ট্রেটকে ৭ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুমকি দিয়েছেন সংগঠনের নেতারা। এদিকে বিচারকদের প্রতি পক্ষপাতহীন বিচারের দাবিতে দুপুরে আদালত চত্তরে সচেতন দিনাজপুরবাসীর ব্যানারে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি নেতারা বলেন, মিথ্যা গায়েবী মামলায় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রিমান্ডে মঞ্জুরসহ জামিন না দিয়ে মাসের পর মাস কারাগারে পাঠানো বিচারকরাই এখন গনহত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের গণহারে জামিন দিচ্ছেন।
বিচারকদের মধ্যে দুজন নিজেদেরকে আগে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেই জামিন দিয়ে যাচ্ছেন। স্বৈরাচারের দোষর বিচারকদের প্রত্যাহার করা না হলে আদালত চত্তর অবরুদ্ধ করে রাখার মত কর্মসূচি ঘোষনা করা হবে বলে হুমকি দিয়েছেন আয়োজক নেতারা।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)