• সমগ্র বাংলা

হিলিতে যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরে যানজট নিরসনে হাকিমপুর হিলি পৌরসভা ও হিলি বন্দর এলাকার ব্যাটারি চালিত অটো, সিএনজি, মটর শ্রমিক পরিবহন (বাস সমিতি), বন্দরের ওজন স্টেশন, বন্দরের আমদানিকারক ও সিআ্যন্ডএফ এজেন্ট, ট্রাক মালিক গ্রুপ ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। 

বুধবার (২০ নভেম্বর) বিকেল চারটা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে হাকিমপুর হিলি পৌরসভার আয়োজনে পৌরসভার কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা, সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা, যুব উন্নয়ন অফিসার, হিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন ও থানা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, আমদানি রফতানি কারক গ্রুপ ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী,  হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের সহ-সভাপতি মোঃ হেলেন, সহ বন্দর এলাকার বিভিন্ন কোচ কাউন্টারের ম্যানেজাররা  উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা সবার নিজ নিজ অবস্থান থেকে নিজেদের বিবেককে কাজে লাগিয়ে হিলি বন্দর এলাকায় যানজট নিরসনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশ্বাস দেন। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ হিলি স্থলবন্দর এলাকার রাস্তার নাজুক অবস্থা, নির্দিষ্ট ট্রাক ও বাস টার্মিনাল ও বন্দরের ওজন স্টেশন বিষয়ে কথা বললে পৌর প্রশাসক অমিত রায় উর্ধতন কতৃপক্ষের সাথে আলাপ করে যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের আশ্বাস দেন। 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo