• লিড নিউজ
  • সমগ্র বাংলা

গাজীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে টাকা ছিনতাই

  • Lead News
  • সমগ্র বাংলা

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরের শ্রীপুরে ব্যাংকে যাওয়ার সময় পথরোধ করে মো. ফেরদৌস আহমেদ বাবুল (৫৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে ও মারধর করে ৪ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে।

বুধবার (২০ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল। এর আগে সকালে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা শ্রীপুর সড়কের পটকা এলাকায় এ ঘটনা ঘটে।

ফেরদৌস আহমেদ বাবুল উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের মৃত নাজির আহমেদের ছেলে। তিনি গোসিঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

ওসি বলেন, বিএনপির নেতাকে কুপিয়ে ও মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়ে তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ফেরদৌস আহমেদ বলেন, সকালে ৪ লাখ ১৩ হাজার টাকা সঙ্গে নিয়ে শ্রীপুর শহরের একটি ব্যাংকে জমা দিতে যাই। পথিমধ্যে পটকা গ্রামের সড়কপাড়া শফিকের মার্কেট পৌঁছামাত্র স্থানীয় সন্ত্রাসী ফারুকের নেতৃত্বে কয়েকজন আমার পথরোধ করে। এরপর আমাকে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। ধারালো দা দিয়ে সজোরে কোপ দেয়। আমি প্রতিরোধ করতে গেলে আমার হাতে দায়ের কোপ লাগলে মাটিতে লুটিয়ে পড়ি। এরপর তারা ৪ লাখ ১৩ টাজার টাকা ছিনিয়ে নেয়।

তিনি আরো বলেন, ফারুক ও তার লোকজন টাকা ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার পরপরই আশপাশের লোকজন আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ঘটনার সময় আমি শুধু ফারুককে চিনতে পেরেছি। বাকিদের দেখলে চিনব।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo