• সমগ্র বাংলা

শহীদ আব্দুল্লাহ কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় বিএনপি নেতা তৃপ্তি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সোহরাওয়ার্দী কলেজের মেধাবী ছাত্র আব্দুল্লাহ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ ৩ মাস পর মৃত্যু বরণ করায় বুধবার বিকালে তার কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। এ সময় তার সাথে ছিলেন, বেনাপোল পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি শাহবুদ্দিন আহম্মেদ, পুটখালী ইউনিয়ন বিএনপির  আহবায়ক মফিজুর রহমান, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ন-আহবায়ক আল মামুন বাবলু, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান  আসাদ, শহীদ আব্দুল্লাহ পিতা আব্দুল জব্বার প্রমুখ।

এসময় তার সাথে বিএনপির শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি নেতা তৃপ্তি শহীদ  আব্দুল্লাহ নামে বেনাপোলে সরকারি প্রতিষ্টান নাম করণের জন্য সরকারের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, যদি সরকার এ বিষয়ে কোন সহযোগিতা না করে তাহলে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের মাধ্যমে তিনি সরকারী প্রতিষ্টানের নাম শহীদ আব্দুল্লাহ নামে করবেন।

পরে তিনি শহীদ আব্দুল্লাহ বাড়িতে গিয়ে তার পিতা মাতার সাথে দেখা করে তাদের সান্তনা দেন। তাদের পাশে থাকার প্রত্যায় ব্যাক্ত করে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo