ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) ভোর ৮ টার দিকে গোপালদী বাজারে সিএনজি পট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সর ২টি ইউনিট ও আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সাইদুল টেক্সটাইল, জলিল টেক্সটাইল, আলমগীর টেক্সটাইলের আংশিক, ২টি ওয়ার্কশপ কারখানা, আলমারি তৈরির কারখানা ও মোটর তৈরির কারখানা পুড়ে গেছে। সেইসঙ্গে ৫ জন আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই হাসান মাদবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে ব্যবসায়ীদের দাবি আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাধবদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. হাদিউল বলেন,এটা গ্যাস না বিদ্যুতের শর্টসার্কিট থেকে সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন ও গোপালদী পৌরসভা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন বিথী।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)