• সমগ্র বাংলা

চাটমোহরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সিঙের জোলা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। 

এলাকাবাসীর তথ্য জানা গেছে, এদিন দুপুরে চাটমোহর স্টেশনের এক কিলোমিটার পশ্চিমে সিঙের জোলা ব্রীজের উপর দিয়ে অজ্ঞাত ঐ ব্যক্তি হেঁটে যাচ্ছিল। 

এসময় খুলনা থেকে ঢাকাগামী আন্ত:নগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যক্তিটি ব্রীজের নিচে নদীতে পড়ে যায়। নদীর শ্রোতে ভেসে যাওয়ার মুহুর্তে স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে উপরে নিয়ে আসার পর মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার দাস জানান, লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। যেহেতু ট্রেনের ধাক্কায় ব্যক্তিটি নিহত হয়েছে, তাই আমরা সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে জানিয়েছি।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo