• লিড নিউজ
  • সমগ্র বাংলা

চন্দনাইশের আউলিয়া কেরাম ও ওলামা মাশায়েখ গ্রন্থের প্রকাশনা উৎসব

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন বলেছেন, লেখককে মূল্যায়ণের মাধ্যমে ইতিহাসকে জানতে হবে।  চট্টগ্রাম একটি চমৎকার  উর্বর জায়গা। এখানে অনেক জ্ঞানী-গুণী মানুষ জন্ম গ্রহণ করেছেন।  যারা সাহিত্য সংস্কৃতি এবং রাজনীতিতে অনেক এগিয়ে। দেশ গঠনে চট্টগ্রামের ভূমিকা অপরিসীম।  ইসলাম একটি সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা আমরা জানি। কুরআন হাদিসের প্রত্যেকটা আয়াত এবং হাদিস যদি আমরা আমল করি তাহলে তার মধ্যে আমাদের জন্য সুন্দর আর্দশ রয়েছে।  যারা লেখক রয়েছেন তাদেরকে  মূল্যায়ন করতে হবে, উৎসাহিত করতে হবে। যাতে ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্ম জানতে পারে। প্রতিটি প্রতিষ্ঠান, লাইব্রেরী ইত্যাদীতে চন্দনাইশের আউলিয়া কেরাম ও ওলামা মশায়েখ বইটি থাকলে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলে উপকৃত হবে। 

চট্টগ্রামের ১৫ উপজেলার আউলিয়া কেরাম সম্পর্কে ইতিমধ্যে কয়েকটি উপজেলার আউলিয়া কেরাম ও ওলামা মশায়েখের জীবনী তিনি  লিখেছেন। তিনি চট্টগ্রামের সব উপজেলার আউলিয়াকেরাম সম্পর্কে লেখা অব্যাহত রেখেছেন।  পুরো চট্টগ্রামকে ঘিরে পান্ডুলিপি ছাপানো হলে আরো সুন্দর হবে এবং একই বহিতে পুরো চট্টগ্রামের আউলিয়া সম্পর্কে পাঠকগণ জানতে পারবে।  তার লেখনি অব্যাহত রাখায় তার কাছ থেকে আরো ইতিহাস সমৃদ্ধ শিক্ষা জানা যাবে। তার এই মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। 

১৮ নভেম্বর সকাল ১০ ঘটিকায় উপজেলা কনফারেন্স রুমে এনুমিয়া আয়শা খাতুন ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত  চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা, শিক্ষাবীদ, সিএনআই চট্টগ্রাম জেলা প্রতিনিধি মাওলানা মোহাম্মদ মোজাহেরুল কাদের এর রচিত ২৫ তম প্রকাশনা চন্দনাইশের আউলিয়া কেরাম ও ওলামা মাশায়েখ গ্রন্হের প্রকাশনা উৎসবে ইউএনও প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন। 

লেখকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,  চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিব হোসেন।

মুখ্য আলোচক ছিলেন,  সুপ্রিম কোর্ট বার মসজিদ ঢাকার খতিব,  মুফাসসিরে কুরআন পীরজাদা কারী খন্দকার মুহাম্মদ  শহিদুল হক। 

বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমরান আল হোসাইন, 

উপজেলা প্রকৌশলী জুনায়েদুল আবছার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, ইউআরসি প্রশিক্ষক আক্তার সানজিদা জাফর পপি,  উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়,  উপজেলা সহকারী শিক্ষা অফিসার তপন পোদ্দার। 

বিশিষ্ট ছড়াকার ও লেখক সৈয়দ শিবলী সাদিক কফিলের সঞ্চালনায়  আলোচনায় অংশ নেন ইসলামী ব্যাংক চন্দনাইশ শাখার ম্যানেজার মো. এনামুল হক, ইসলামী ব্যাংক দোহাজারী শাখার ম্যানেজার আতিকুল্লাহ ইসলামাবাদী, চন্দনাইশ সোনালী ব্যাংকের ম্যানেজার নজরুল ইসলাম, দোহাজারী আ. রহমান হাই স্কুলের প্রধান শিক্ষক জাফর আহমদ, পিপিএস এর পরিচালক নুরুল হক, কাজী কুতুব উদ্দিন, ওডেব এরিয়া ম্যানেজার মো. মাহাম্মদুল হক, আয়েশা আক্তার আজাদী, কহিনুর আক্তার প্রমুখ। 

চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন বলেন, কুরআন শরীফের প্রথম নাযিলকৃত আয়াতে শিক্ষার কথা বলা হয়েছে। সুতরাং শিক্ষার বিকল্প নেই। এই শিক্ষার মাধ্যমে উন্নত জাতি গঠন করা যায়। ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে সৃজনশীল লেখনীর বড়ই প্রয়োজন। তিনি কুরআন শরীফের বিভিন্ন আয়াতের উদ্বৃতি দিয়ে একজন সুনাগরিক হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, পীরজাদা মোহাম্মদ হাবিব, দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাস্টের পরিচালক আলহাজ্ব এ.কে.এম নজরুল ইসলাম, ফাতেমা জিন্নাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান আলী, সাংবাদিক আবুল হাশেম, সাংবাদিক

আবু তোরাব, সাংবাদিক এম এ হামিদ,  সাংবাদিক মোকতার আহমদ, সাংবাদিক হামিদুর রহমান সাকিল, অবসর প্রাপ্ত পুলিশ অফিসার মো. শফি, শাহাবুদ্দিন।

অনুষ্ঠানে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী।  পরিশেষে দেশ ও

জাতির কল্যাণে বিশেষ মুনাজাত করা হয়।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo