• সমগ্র বাংলা

পাবনার সাঁথিয়ায় বিএনপির কমিটি নিয়ে বিরোধ, নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বিরোধে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা, ভাঙচুর এবং জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে সাঁথিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন, সদ্য অনুমোদিত সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক খাইরুন্নাহার খানম মিরু।

লিখিত বক্তব্যে আহ্বায়ক খাইরুন্নাহার খানম মিরু বলেন, গত ১৪ নভেম্বর পাবনা জেলা বিএনপি খাইরুন নাহার খানম মিরুকে আহবায়ক, শামসুর রহমানকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও সালাহউদ্দিন খানকে সদস্য সচিব করে সাঁথিয়া উপজেলা বিএনপির ২৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়।

শনিবার (১৬ নভেম্বর) সাঁথিয়া উপজেলা সদরে উপজেলা বিএনপি ও এলাকার বিএনপির সমর্থকদের পক্ষ থেকে নবগঠিত কমিটিকে স্বাগত জানানোর জন্য একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়। এ সময় নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুর রহমানের নির্দেশে তার সমর্থকরা আমাদের মিছিলে অংশগ্রহনকারী নেতাকর্মীদের ওপড় দেশীয় অস্ত্রসহ হামলা চালায় এবং ফাঁকা গুলি ছোঁড়ে। এ সময় আমাদের ১০/১৫জন নেতাকর্মী আহত হন। এছাড়া পরবর্তীতে তাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করে।

এর আগে গত ১৫ নভেম্বর শামসুর রহমান কমিটির বিরুদ্ধে গিয়ে বিক্ষোভের নামে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন ভাঙচুর অগ্নিসংযোগ করেছেন। যা দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ। এই জঘন্য অপরাধের শাস্তির দাবি করেন খাইরুন্নাহার খানম মিরু।

হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে খাইরুন্নাহার খানম মিরু অভিযোগ করেন, ’একজন বিএনপি নেতা হয়ে কিভাবে তিনি নিজ দলীয় নেতাকর্মীদের ওপর হামলা করেন। এটি ন্যাক্কারজনক ঘটনা। ৫ আগস্টের আগে শামসুর রহমান আওয়ামী সন্ত্রাসীদের সাথে এতদিন ওঠাবসা করেছেন। তাদের সহায়তায় নিজে সুবিধা নিয়েছেন। তার সব তথ্য প্রমাণ রয়েছে। সব ঘটনা ও অভিযোগ জেলা বিএনপিকে জানানো হয়েছে। দল যে ব্যবস্থা নেবে আমরা তাতে আস্থা রাখবো।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সালাহউদ্দিন খান, বিএনপি নেতা মীর নজমুল বারী নাহীদ, আবুল কাশেম কাশু, নজরুল ইসলাম ,রফিক সরদার, আবু সাইদ, আয়ুবুল ইসলাম, আব্দুল আলীম, আব্দুল মোমিনসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত সাঁথিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুর রহমান তার বিরুদ্ধে তোলা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, 'আমরা নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে শনিবার সাঁথিয়া পৌর সদরে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলাম। আমাদের শান্তিপূর্ন কর্মসূচীতে আহ্বায়ক পক্ষের লোকজনই হামলা চালিয়ে আমাদের নেতাকর্মীদের মারধর করেছে।'

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo