ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি -২০২৪ বাস্তবায়ন এবং এই নীতির আলোকে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচার দাবিতে রোববার বিকেলে লালমনিরহাটে গণস্বাক্ষর সংগ্রহ ও মানববন্ধন বন্ধন অনুষ্ঠিত হয়েছে। কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাটের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এ সময় ক্যাব প্রস্তাবিত দাবীর প্রতি সমর্থন জানিয়ে এক গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়।
এ মানববন্ধনে ক্যাবের সহ-সভাপতি আনিছুর রহমান লাডলা, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ক্যাব সদস্য মহসীন ইসলাম শাওন,খাইরুল ইসলাম, মাসুম মিয়া সহ সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি,কবি, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী,গৃহীনি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন মানববন্ধনে অংশ নেয় ও দাবীর প্রতি সমর্থন জানিয়ে গণস্বাক্ষর প্রদান করেন।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (১)
নাম প্রকাশে অনিচ্ছুক
বিষয়গুলোর উপর কাজ করছে লালমনিরহাটের প্রতিনিধীরা। যদি উপর মহল এ ব্যাপারে দায়িত্ব পালন করেন তাহলে ভালো হতো।