• সমগ্র বাংলা

ইউনিয়ন পরিষদে বিএনপি মতাদর্শের মেম্বারদের দিয়ে পরিচালনার দাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ আওয়ামী লীগের ‘প্রেতাত্মা’ প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দাবি করে ইউনিয়ন পরিষদ আ’লীগ মুক্ত করার দাবি জানিয়ে শ্রীপুরের কাওরাইদ ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন ওই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। একই সাথে ওই ইউনিয়নে বিএনপি মতাদর্শের মেম্বারদের দিয়ে পরিচালনার দাবি জানান তারা। রোববার (১৭ নভেম্বর) সকালে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কাওরাইদ ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এ সভায় কাওরাইদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ও একই ওয়ার্ডের আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদকে প্যানেল চেয়ারম্যান থেকে অপসারণের দাবি করেন কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান আতা। বিএনপি নেতা আতাউর রহমান আতা বলেন, আমাদের একটি কথাই গত ১৭ বছরে বিনা ভোটে অন্যায়ভাবে চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হয়েছে।

আমাদের বিএনপির যে দুজন মেম্বার ছিল তাদের একটুও মূল্যায়ন করা হয় নাই। বিগত বছরগুলোতে বিএনপির মেম্বাররা অনেক জ্বালা-যন্ত্রণা ভোগ করেছে। আ’লীগের স্বৈরাচারী সরকারের দোসর মেম্বারদের কোনো অবস্থাতেই এই ইউনিয়ন পরিষদে স্থান দিব না।তিনি আরো বলেন, আমরা স্পষ্টভাবে করে বলতে চাই, আমাদের ইউনিয়ন পরিষদ হবে বিএনপির মেম্বারদের ধারা পরিচালিত ইউনিয়ন পরিষদ।

এই জন্য যা যা করা দরকার আমরা কাওরাইদ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ তা করে যাব।এ সময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমদদ হোসেন মণ্ডল, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন মণ্ডল, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ। এ সময় গাজীপুর জেলা, শ্রীপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo