ছবিঃ সংগৃহীত
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে চুরির ঘটনায় মারপিটে আহত যুবক হাসানুর রহমানের (৩০) মৃত্যু হয়েছে। শনিবার নিজ বাড়িতে মারা যান তিনি। এর আগে গত ১১ নভেম্বর অটোরিকশার ব্যাটারি চুরি করার সন্দেহে তাকে বেধড়ক মারপিট করা হয়। হাসানুর পাটগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মির্জারকোট এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। পেশায় তিনি রিক্সা চালক ছিলেন।
স্থানীয়রা ও নিহতের স্বজনেরা জানায়, গত ১১ নভেম্বর বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউনুস আলীর ঠাকুরবাড়ি এলাকার বাসার একটি আইপিএসের ব্যাটারি হাসানুরের রিক্সায় পাওয়া যায়। এতে ব্যাটারি চুরি করেছে বলে তাকে আটক করে বেধড়ক মারপিট করে ইউনুস আলীর ছেলে ও স্বজনেরা। খবর পেয়ে হাসানুরের স্ত্রী বিলকিস বেগম (২৫) স্বামীকে ছাড়িয়ে নিতে গেলে তাকেও মারপিট করা হয়।
গুরুতর আহত অবস্থায় হাসানুরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায় তাঁর স্ত্রী। চারদিন পর আহত হাসানুর মারা যায়। এ ঘটনায় শনিবার (১৬ নভেম্বর) দুপুরে মৃত হাসানুরের প্রতিশেীরা ইউনুস আলীর বাসা ও তাঁর ছেলেদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করেন। এ সময় দোকান বন্ধ করে সরে পড়েন অভিযুক্তরা। মৃত হাসানুরের ছোট ভাই আনিসুর রহমান বলেন, ‘আমার ভাই ভাড়া নিয়ে ঠাকুরবাড়ী এলাকায় গেছে।
এ সময় কে বা কারা তাঁর রিক্সায় একটি ব্যাটারি উঠায়ে দেয়। পরে ব্যাটারি চুরির সন্দেহে আব্দুল কাদের ও তাঁর ভাই এবং স্থানীয় লোকজন ধরে তাকে মারধর করেছে। আজ শনিবার আমার ভাই মারা গেছে। আমি ভাই হত্যার বিচার চাই। এ ব্যাপারে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার জানান, এখনো এখনো কেউ থানায় অভিযোগ করেনি, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)