• সমগ্র বাংলা

চাটমোহরে নিখোঁজের পরদিন বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ বিলের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে নেমেছিলেন কৃষক গোলজার হোসেন (৫০)। তারপর বিলের পানিতে তলিয়ে যাওয়ায় নিখোঁজ ছিলেন তিনি। একদিন পর ভাসমান অবস্থায় মিলল তার মরদেহ। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার চাটমোহর উপজেলার দুবলিয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে বিলে নিজের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে নেমেছিলেন তিনি।মৃত গোলজার হোসেন উপজেলার বোয়ালমারী পশ্চিমপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। পেশায় কৃষক ছিলেন তিনি। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে বোয়ালমারী গ্রামের খলিসাগারি বিলে নিজের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে নামেন গোলজার হোসেন।

একপর্যায়ে বিলের পানির স্রোতে তলিয়ে যান তিনি। তারপর থেকে তার কোন খোঁজ পায়নি পরিবারের লোকজন। শুক্রবার সকালে বিলের অপর প্রান্তে দুবলিয়ারর বিলে তার মরদেহ ভেসে ওঠে। তার লাশ ভাসতে থেকে পরিবার ও পুলিশকে জানায় স্থানীয় কৃষকরা। পরে পুলিশ ঘটনারস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo