• সমগ্র বাংলা

উলিপুরে জামিনে বের হয়ে স্বাক্ষীকে কুপিয়ে জখম

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে একটি মামলায় আদালত থেকে জামিন নিয়ে বাড়িতে ফেরার সপ্তাহ না পেড়োতেই মামলার স্বাক্ষীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌরসভাধীন নারিকেলবাড়ী গ্রামে।জানা গেছে, উলিপুর পৌরসভার নারিকেল বাড়ি গ্রামের শাহীন মিয়ার সাথে একই এলাকার মানিক মিয়ার পুত্র লাল মিয়া(৪০) সহ তার লোকজনের বিরোধ চলে আসছিল।

বিরোধের জের ধরে বিভিন্ন সময় বাগবিতন্ডার এক পর্যায়ে দু'পক্ষের লোকজনের মাঝে হাতাহাতি হয়। এতে শাহীন মিয়া বাদি হয়ে গত ৩ নভেম্বর লাল মিয়া সহ কয়েকজনকে আসামী করে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত থেকে জামিন নিয়ে আসে লাল মিয়া সহ অন্য আসামীরা। গত ৭ নভেম্বর স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করার উদ্যোগ নিয়ে উভয় পক্ষ শালিস বৈঠকে বসেন।

কিন্তু বৈঠকের সিদ্ধান্ত মন:পুত না হওয়ায় পরদিন সকালে শাহীন মিয়ার বাড়িতে হামলা চালায় লালমিয়া গংরা। ওই সময় বাড়িতে অন্য কেউ না থাকায় মামলার সাক্ষী সাবানা বেগমকে এলোপাথারী কুপিয়ে জখম করে বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন এসে সাবানাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় সাবানা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo