• সমগ্র বাংলা

টঙ্গীতে কারখানায় আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে একটি কাপড় তৈরির কারখানায় আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকালে টঙ্গীর পাগাড় এলাকার নোমান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানা সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার কারখানাটি চলা অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে ডাইং বিভাগে ‘হোম ডাইং-১’ ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

প্রথমে কারখানার শ্রমিকেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আজ সকালে কারখানায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিটের আপৎকালীন কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. কায়েস কায়সার আজকের পত্রিকাকে বলেন, সকালে কারখানার ডাইং বিভাগের হোম ডাইংয়ে (১) আগুন লাগে। প্রথমে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়। আগুনে কারখানার মেশিন ও মালামাল পুড়ে গেছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo