ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.এ,কে,এম জাকির হোসেন এর পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ।বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ভিসির পদত্যাগের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল আজিজ নাহিদ, সাদিকুর রহমান সাদিক।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ শতাধিক শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল আজিজ নাহিদ বলেন, আমরা এর আগে এই ভিসির পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছি;কিন্তু আমাদের জন্য কথা বলার কেউ নেই।
যদি আমাদের জন্য কেউ কথা বলার থাকতো তাহলে আজকে ফ্যাসিস্ট হাসিনার ভিসির অপসারণ হয়ে যেতো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাদিকুর রহমান বলেন, স্বৈরাচারের দোসর ও দূর্নীতিবাজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ করতে হবে এবং কুড়িগ্রাম থেকে একজন উপদেষ্টা পরিষদে সংযুক্ত করার দবী জানাচ্ছি।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)