• সমগ্র বাংলা

চাটমোহরে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেবার অভিযোগে প্রশান্ত কুমার সাহা (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) রাতে পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রশান্ত চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বল্লভপুর গ্রামের কালাচাদ সাহার ছেলে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানার মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রশান্ত কুমার সাহা গত শনিবার (০৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেন। এতে ওই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওইদিন বিকেলে ও রাতে বিক্ষোভ করে।

পরদিন রোববার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে বেশকিছু মানুষ একটি বিক্ষোভ মিছিল নিয়ে বল্লভপুর এলাকার সর্বজনীন মহাদেব মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করে। এতে এলাকার হিন্দু সম্প্রদায়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। পরে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে ভাঙচুরের ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে হান্ডিয়াল পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এরপর বিক্ষুব্ধ জনতা আটককৃতদের মুক্তির দাবিতে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও) মো. রেদুয়ানুল হালিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাকিল, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম, থানার (ওসি) মঞ্জুরুল আলম ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে তারা। সংশ্লিষ্টতা না থাকায় আটক তিনজনকে ছেড়ে দেওয়া হয়। তখন বিক্ষুব্ধ জনতা ঘেরাও কর্মসূচি তুলে নিয়ে ফিরে যায়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, সোমবার রাতে আলামিন হোসেন নামে এক ব্যক্তি বাদি হয়ে প্রশান্তর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে রাতেই গোপন সংবাদের ভিত্তিতে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে অভিযুক্ত প্রশান্তকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo