• সমগ্র বাংলা

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামের  আলাউদ্দিন নগর এলাকায় ট্রেনে কাটা পড়ে চার জনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধায় উপজেলার আলাউদ্দিন নগর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে আলাউদ্দিন নগর স্টেশন এলাকার অদূরে রেললাইনের উপর বসে গল্প গুজব ও লুডু খেলছিলেন তারা। এসময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা শান্তাহারগামী করতোয়া এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। তারা সবাই একই এলাকার। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাটগ্রাম স্টেশন মাস্টার নুর আলম ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন। 

স্থানীয়রা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে বলে শুনেছি। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে লালমনিরহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আল মোমেন বলেন, সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে রেল লাইনে কাটা পরে চারজনের মৃত্যু হয়েছে। তারা কি কারনে লাইনের উপরর ছিলো তা তদন্ত করে বলা যাবে। আমরা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo