• সমগ্র বাংলা

দুই দফা দাবিতে তাবলীগ সা’দ গ্রুপের স্মারকলিপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে তাবলীগ জামাত সা’দ গ্রুপের পক্ষ থেকে দুই দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে শুরা সদস্য মাওলানা মো. আজিমুদ্দিন, মো. শফিকুল আলম, মো. শামছুল হুদা, মো. আবুল কাশেম, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম ও প্রফেসর বুরহান উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত স্মারকলিপিটি তুলে দেওয়া হয় জেলা প্রশাসক ফৌজিয়া খানের হাতে।

স্মারকলিপিতে তাবলীগের একাংশের বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দকে বাংলাদশে আগমনের সুযোগ প্রদান, জুবায়ের গ্রুপের হামলা নির্যাতন বন্ধ ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার দখল হওয়া মার্কাজ মসজিদগুলো মুক্ত করার দাবি জানানো হয়েছে।স্মারকলিপিতে বলা হয়েছে, মাওলানা সা’দ সারা বিশ্বে বাধাহীনভাবে তাবলীগের কাজ করছেন। বাংলাদেশের বিশ্ব ইজতেমায়ও প্রধান বক্তা থাকতেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করতেন।

অথচ গত ৭ বছর ধরে তিনি বাংলাদেশে আসতে পারছেন না, বয়ান করতে পারছেন না। মাওলানা জুবায়ের পন্থী ‘শুরাই নেজাম’ নামধারী ব্যক্তিরা অপপ্রচার চালিয়ে ৭ বছর ধরে সা’দ পন্থীদের মসজিদের দাওয়াতের কাজ বন্ধ করে দেওয়াসহ হত্যা ও মারধর চালাচ্ছেন। দেশের সকল মসজিদে বাধাহীনভাবে তাবলীগের কাজ পরিচালনা ও দখলকৃত মার্কাজ মসজিদগুলো মুক্ত করার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo