ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের নাম পরিবর্তনের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়কের স্টেশন রোড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে টঙ্গীর 'শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের' নাম পরিবর্তন করে 'টঙ্গী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল' নামকরণ করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সানজিদ আহমেদ মিথুন, রনি দেওয়ান, শাহিন মিয়া,ফারুক মৃধা,মানিক শেখ, এনামুল হাসান, মিরাদ হোসেন মিঠু, বন্ধন, দিদার আহমেদ মানিক, জামাল মিয়া, রানা আহম্মেদ প্রমূখ।এ সময় বক্তারা বলেন, পূর্বে এই হাসপাতালটির নাম ছিলো 'টঙ্গী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল।
পরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাঁর বাবা সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টারের নামে হাসপাতালটির নামকরণ করেন।টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক লোকজন হাসপাতালটির নাম পরিবর্তন করার দাবি জানিয়ে মানববন্ধনে অংশ নিয়েছে।পরে মানববন্ধন শেষে হাসপাতালটির তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দেয় এলাকাবাসী।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)