• সমগ্র বাংলা

গাজীপুরে একটি ফ্ল্যাটে মিলল ২ যুবকের গলাকাটা মরদেহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন মাধবপুর উত্তরপাড়া এলাকার একটি ফ্ল্যাটবাসা থেকে দুই কারখানা শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ভোলা সদর উপজেলার চর ভেদরিয়া গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান আহমেদ (২৩) ও সাতক্ষীরার দেবহাটা উপজেলার ডেলটা গ্রামের রবিউল ইসলামের ছেলে রাসেল মিয়া (২২)। তারা দুইজনই স্থানীয় নাবিস্কো ফুড প্যাকেজিং নামের একটি কারখানায় চাকরি করতেন। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, মাধবপুর উত্তরপাড়া এলাকায় রেজাউল ইসলাম নামের এক ব্যক্তির চারতলা একটি ভবন রয়েছে। ওই ভবনের নীচতলা থেকে তিনতলা পর্যন্ত রাজু ক্যাডেট একাডেমী নামের একটি স্কুল ভাড়া দেওয়া। আর ভবনের চারতলার একটি ফ্ল্যাটে কারখানা শ্রমিক সুফিয়ান ও রাসেল ভাড়া থাকতেন। বাড়িটি দেখাশোনার দায়িত্বে আছেন শাহজাহান বকুল।

ওই বাসা থেক কিছু দুরেই নাবিস্কো ফুড প্যাকেজিং কারখানায় ওই দুই শ্রমিক কাজ করতেন। মঙ্গলবার সকাল থেকে সুফিয়ান এবং রাসেল কাজে না যাওয়ায় কয়েকবার কারখানা থেকে তাদের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। পরে রাত ১০টার দিকে কারখানা থেকে বাড়ির কেয়ারটেকার শাহজাহান বকুলকে ফোন করে বলা হয়, ‘ওরা দুইজন সকাল থেকে কাজে আসেনি।

খোঁজ নিয়ে দেখবেন ওরা বাসায় আছে কি না।’ পরে রাতে শাহজাহান চারতলায় গিয়ে দেখেন তাদের ফ্লাটের দরজা খোলা, ভিতরে গিয়ে তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, তাদের ফ্ল্যাটে প্রচুর সিগারের প্যাকেট ও নেশা করার সামগ্রী পাওয়া গেছে। এছাড়া আরও কিছু আলামত থেকে ধারণা করা হচ্ছে, নেশা অথবা জুয়া খেলা নিয়ে ঝামেলায় দুর্বৃত্তরা তাদের পা বেধে গলাকেট হত্যা করে পালিয়ে গেছে। কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে এরই মধ্যে অভিযান শুরু করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo