ছবিঃ সংগৃহীত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের মো. রবিন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে । বুধবার(৬ নভেম্বর) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের শাহজাহান আলীর বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. রবিন(২৪) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার প্রয়াত আবুল হাসেমের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে স্বজনদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাতের কোন এক সময় পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ালের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে রবিন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)