• সমগ্র বাংলা

কারখানায় শেড তৈরির কাজ করতে গিয়ে ওপর থেকে পড়ে শ্রমিক নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কারখানায় কাজ করার সময় নিচে পড়ে গিয়ে রিফাত হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কারখানার শেডের আনুমানিক ৩০ ফুট ওপরে কাজ করার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।  

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল। এর আগে একইদিন সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের নয়নপুর এলাকার আরএকে সিরামিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রিফাত হোসেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার গোয়ারী বাজার গ্রামের সোহরাব আলীর ছেলে। তিনি ডিজাইন সেট নামক একটি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। নয়নপুর এলাকায় 

ওসি বলেন, ‘কাজ করার সময় নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

নিহতের বড় ভাই মো. ফরহাদ হোসেন বলেন, ‘গত কয়েক দিন ধরে আমরা কয়েকজন আরএকে সিরামিক কারখানার শেড নির্মাণের কাজ করছি। আজ সকাল ৯টার দিকে আনুমানিক ৩০ ফুট ওপরে কাজ করার সময় অসাবধানতায় ভাই নিচে পড়ে যায়। এ সময় মাথায় মারাত্মক আঘাত পায়। দ্রুত কারখানার অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি। হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করেন। পরেে সিটি স্ক্যান করতে রওনা হওয়ার সময় তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া দুটি হাত ভেঙে যায়।’

আরএকে সিরামিক কারখানার ব্যবস্থাপক, প্রশাসন খালেদ আমিন বলেন, ‘একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের লোকজন দিয়ে শেড নির্মাণের কাজ করার সময় একজন শ্রমিক ওপর থেকে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে কারখানার অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।’

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo