ছবিঃ সিএনআই
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)উপকেন্দ্রের উদ্দ্যােগে কৃষক কৃষাণীদের মধ্যে বিনা জাতের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে শহরের হাছন নগর এলাকায় বিনা উপকেন্দ্রের হলরুমে ৮০ জন কৃষকের মধ্যে বিনাসরিষা-৯, বিনাসরিষা-১১,বিনা সরিষা১২ ও বিনা ধান ২৫ বীজ বিতরণ করা হয়।
বিনা উপকেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শেফাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় তিনি বলেন, কৃষকরা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। কৃষকদের কষ্টের বিনিময়ে অর্জিত ফসল দেশের মানুষের খাদ্যের অভাব পূরণ করেছে। কৃষির উন্নয়নে দেশের উন্নয়ন হবে। অধিক ফসল উৎপাদন বাড়াতে বিনা বিভিন্ন উন্নত জাতের বীজ উদ্ভাবন করেছে।
কৃষকরা সঠিক ভাবে নিয়ম মেনে উন্নত জাতের বীজ চাষাবাদ করে দেশের মানুষের খাদ্য যোগান দিচ্ছে। কৃষকদের উন্নয়ন বীজ সার কীটনাশক সকল কিছু দিয়ে সহযোগিতা করা হচ্ছে। এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম,বৈজ্ঞানিক কর্মকর্তা মো:মোজাম্মেল হক প্রমুখ।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)